মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গায়ক অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি

সুনিধি নায়েক ও শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত
সুনিধি নায়েক ও শায়ান চৌধুরী অর্ণব। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব। তার স্ত্রী ভারতীয় শিল্পী সুনিধি নায়েক। সম্প্রতি তিনি হত্যার হুমকি পেয়েছেন। ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে।

গণমাধ্যমটিতে সুনিধি দাবি করেন, বর্তমানে তিনি কলকাতার একটি ভাড়া বাসায় থাকেন। যেখানে বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি একা ছিলেন। এদিন দুপুর বেলা হঠাৎ তিনি দেখতে পান, তার বাসার আশেপাশে সন্দেহভাজন কিছু লোক ঘুরছে। এরপর তার মোবাইল ফোনে ভিডিও কলে ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে তাকে হত্যার হুমকি দিতে থাকেন। এছাড়া তাকে একের পর এক বিভিন্ন বিষয়ে হুমকি দেওয়া হয়।

এরপর সুনিধি শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিসে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে সুনিধি বলেন, ‘তারা আমার ব্যাপারে সব ধরনের তথ্য জানেন। তাদের কথা অনুযায়ী তারা আমাকে দীর্ঘ দিন ধরে ফলো করছেন। কিন্তু আমার নজরে আসেনি। এরপর বুধবার যখন আমার এবং আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য বলা শুরু করে আমি হতবাক হয়ে যাই। তারা আমকে বেশ কিছু জালিয়াতির বিষয়ে অভিযোগ করে। যার সঙ্গে আমি যুক্ত নই। তাদের কথা শুনে আমি তৎক্ষণাৎ কি করবো বুঝতে পাড়ছিলাম না। এরপর তারা আমার কাছে রুপি দাবি করে। যা আমি না বুঝেই তাদের দিয়ে দেই। এরপর আমাকেসহ আমার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়।’

সুনিধির এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। অর্ণব ও সুনিধি দুজনই বিশ্বভারতীর শিক্ষার্থী। ২০২০ সালের ২৮ অক্টোবর তারা বিয়ে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১০

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১১

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১২

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৩

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৪

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৫

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৬

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৭

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৮

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৯

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

২০
X