বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বিজিসিএফ অ্যাওয়ার্ড’ পেলেন যারা 

পুরস্কার নিচ্ছেন অভিনেত্রী রুনা খান
পুরস্কার নিচ্ছেন অভিনেত্রী রুনা খান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বিজিসিএফ অ্যাওয়ার্ড’। গত ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসেছিল এ অনুষ্ঠানের তৃতীয় আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাজিশিয়ান, বংশীবাদক জুয়েল আইচ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিনলিফ ম্যাগাজিনের উপদেষ্টা ও এশিয়ান স্পেশালিস্ট হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী।

এ আসরে সেরা গায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন সংগীতশিল্পী মনির খান, গুণী সিনিয়র অভিনয়শিল্পী অঞ্জনা, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, চিত্রনায়ক ইমন, আদর আজাদ, অভিনয়শিল্পী রুনা খান, কুসুম সিকদার, আনিকা কবির শখ, পারসানা ইভানা, সাইদুর রহমান পাভেল, জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, সাংবাদিক মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল), ট্রেইনার বুলবুল টুম্পা, ফ্যাশন মডেল সৈয়দ রুমা, ব্র্যান্ড প্রোমোটার বারিশ হক, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা তাসলিমা ইসলাম, অর্গানাইজার উর্মী ইসলামসহ বিভিন্ন অঙ্গনে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরা। গুণীজন সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আয়োজনে নৃত্য পরিবেশন করেন আনিকা কবির শখ ও নৃত্য শিল্পী সোহেলসহ অন্যরা। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় তরুণ শিল্পী জাহিদ অন্তু ও সংগীতশিল্পী আদিবা।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টেলিভিশন ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, এশিয়ান টিভির জাহিদুল ইসলাম শোভন, গ্রিনলিফ ম্যাগাজিনের উপদেষ্টা ক্যাপ্টেন আবদুল মোতালেব, এশিয়ান বিজনেস সামিটের চেয়ারম্যান গোলাম ফারুক মজনুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা জাদুশিল্পী জুয়েল আইচকে আজীবন সম্মাননা দেন গ্রিনলিফ পরিবার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫০টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ গ্রিনলিফ কালচারাল ফোরাম ও গ্রিনলিফ ম্যাগাজিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১০

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১১

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১২

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৩

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৪

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৫

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৬

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৭

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৮

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৯

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

২০
X