বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাচসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাচসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বাচসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

প্রয়াতদের স্মরণ এবং অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করে শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা।

আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাস প্রয়াত সদস্যদের স্মরণ এবং জ্যেষ্ঠদের আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমরা নির্বাচিত হওয়ার পর পরই বড় বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি৷ তার মধ্যে কয়েকটি উদ্যোগ এরই মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বাচসাসের ইফতারে উপস্থিত ছিলেন- তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, অভিনেতা শিবা শানু, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কোষাধ্যক্ষ কমল পাটেকর, নির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক, ফিল্ম ক্লাবের সভাপতি লায়ন এম নজরুল ইসলাম, চিত্রনায়ক শিপন মিত্র, কায়েস আরজু, সাঞ্জু জন, অভিনেতা আব্দুন নূর সজল, চিত্রনায়িকা তানিন সুবহা, নিঝুম রুবিনা, পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল প্রমুখ।

অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এমন একটি আয়োজন করার জন্য বাচসাস কমিটির প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

বলে রাখা ভালো, কামরুল হাসান দর্পণ ও রাহাত সাইফুল নেতৃত্বাধীন কমিটি বাচসাস অফিস, পরিবার দিবস, ইফতার আয়োজন ছাড়াও বড় উদ্যোগের মধ্যে ‘বাচসাস ভয়েস’ নামে ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করে। তাছাড়া বেশ কয়েকটি নামিদামি হাসপাতালের সঙ্গে সদস্যদের সুবিধার্থে ‘চিকিৎসাসেবা চুক্তি’ অচিরেই সম্পন্ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X