বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে ‘হকারদের গান’

মঞ্চে ‘হকারদের গান’। ছবি : সংগৃহীত
মঞ্চে ‘হকারদের গান’। ছবি : সংগৃহীত

তার মানে এই নয়, রাজধানীর হকাররা বিক্রি বন্ধ করে সমবেত হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, মঞ্চে উঠে শোনাবে যে যার মতো গান! সেটা না হলেও, হকারদের পক্ষ থেকেই ২০ ও ২১ মার্চ বিকাল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হকারদের গান’ নামের বিশেষ একটি নাট্য-প্রদর্শনী। এটির আয়োজনে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। নাটকটি পরিচালনা করেছেন যাযি আয়ুন।

নির্দেশকের মতে, ‘হকারদের গান’ একটি জীবনমুখী হাস্যরসাত্মক প্রচেষ্টা, যা রাস্তার হকারদের জীবিকা ও সংগ্রামকে ফুটিয়ে তোলে। দীর্ঘ আন্তর্জাতিক কর্মজীবনে যাযি আয়ুন সবসময় তার কাজে দৈনন্দিন জীবনকে প্রকাশের চেষ্টা করেছেন, যা আমাদের চারপাশে রয়েছে।

নাচ, গান, পুতুলনাচ এবং ক্লাউনিং সবই এই পরিবেশনার অংশ। চরিত্রগুলো দর্শকদের স্পর্শ করবে এবং তাদের ত্রুটির মাঝেও হাসাতে সক্ষম হবে। বাস্তব জীবনের মতো, এখানে সবসময় নৈতিকতা জয়ী হয় না, বরং হাসি। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এতে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল, সুরাইয়া টি মউ প্রমুখ। নাট্য রচনায় এবং প্রযোজনায় দলের সদস্যরা। লেখা ও নির্দেশনায় যাযি আয়ুন।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা জানায়, নিবন্ধন সাপেক্ষে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। নিবন্ধিত হতে এই ঠিকানায় ইমেইল করতে হবে আগ্রহীদের। ইতোমধ্যেই চলচ্চিত্রটির শুটিংয়ের পিছনের দৃশ্য এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ভক্তদের বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১০

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১২

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৩

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৪

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৬

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৭

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৮

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৯

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

২০
X