বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার শিরোনামহীন যাবে কানাডা

ব্যান্ড শিরোনামহীন। ছবি: সংগৃহীত
ব্যান্ড শিরোনামহীন। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। ২০২৪ সালেই জানিয়েছিল এ বছর প্রথমবারের মতো কানাডা সফরে যাবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বরে ‘মিক্সটেপ’-এর আয়োজনে টরেন্টো কনসার্টের মাধ্যমে কানাডায় পারফরম্যান্স শুরু করবে শিরোনামহীন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ব্যান্ড প্রধান জিয়াউর রহমান।

ব্যান্ড শিরোনামহীন। ছবি : সংগৃহীত

দলনেতা জিয়াউর রহমান জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বরে মিক্সটেপ-এর আয়োজনে টরন্টো কনসার্টের মাধ্যমে কানাডায় পারফরম্যান্স শুরু করবে শিরোনামহীন।

এ সময় তিনি আরও জানান, এ বছর আরও কিছু দেশে ট্যুর করার প্রস্তাব ও পরিকল্পনা রয়েছে তাদের হাতে।

শিরোনামহীনের প্রকাশিত শেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর গান প্রকাশের ধারাবাহিকতায় এ বছর ‘প্রিয়তমা’ গানটি প্রকাশ করেছে। যা এক মাসের ব্যবধানে শুধু ইউটিউবে ১৫ লাখের বেশি শ্রোতা/দর্শকের কাছে পৌঁছেছে।

দেশের একটি কনসার্টে গান পরিবেশন করছে শিরোনামহীন। ছবি : সংগৃহীত

ব্যান্ডের অন্যতম কম্পোজার, কাজি আহমেদ শাফিন বলেন, ‘বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি। তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এ বছর কানাডাসহ অন্য দেশের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারব।’

ব্যান্ডের কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, ‘এই ট্যুরগুলো থেকে আমাদের এমন কিছু অভিজ্ঞতা ও অনুভূতি তৈরি হয়, যা ক্রিয়েটিভ চর্চার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)।

এর আগে ‘হাসিমুখ’, ‘জাহাজি’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় গান শ্রোতা-দর্শককে উপহার দিয়েছে শিরোনামহীন। তাদের প্রতিটি গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি তাদের অষ্টম অ্যালবাম। এর আগে ব্যান্ডটি সাতটি অ্যালবাম প্রকাশ করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X