বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বেশিরভাগ মেয়েই ছলচাতুরী করে : ফারিয়া শাহরিন

ফারিয়া শাহরিন। ছবি : সংগৃহীত
ফারিয়া শাহরিন। ছবি : সংগৃহীত

দুই বছরের দীর্ঘ বিরতির পর ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারিয়া শাহরিন ফিরে এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে। তিনি জানান, গত দুই বছর কোনো কাজ করেননি, কারণ তার লক্ষ্য ছিল একটাই, ভালো একটি কাজ করা।

ফারিয়া বলেন, ‘আমি হাজার হাজার কাজ করতে চাইনি, শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। কাজের জন্য সবাই আমাকে প্রশ্ন করত, কেন কাজ করছ না? এবার বলতে পারছি যে আমি ফিরছি।’

ফারিয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন থ্রি থেকে অন্তরার চরিত্রে আসেন। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, অনেকেই ভুলবশত তাকে ‘রোকেয়া’ ভেবে থাকেন। তিনি জানান, নোয়াখালীতে শুটিংয়ের সময় শুটিং দেখতে গাছে উঠেও মানুষ অপেক্ষা করত।

অন্তরা চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে ফারিয়া বলেন, ‘বেশিরভাগ মেয়েই ছলচাতুরী করে, কিন্তু অন্তরা দুষ্টু হলেও শুভকে ভালোবাসে। ওই পর্বটাতে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়, তারপর অন্তরা নিজেই শুভকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। যদি অন্তরা সত্যিই দুষ্টু হতো, তাহলে সে তো বিয়ে করতে চাইত না।’

তবে এত জনপ্রিয় চরিত্র হওয়ার কারণে ফারিয়া বারবার একই রকম চরিত্রে আটকে যাচ্ছেন বলে কষ্ট প্রকাশ করেন, ‘আমার ১০টি স্ক্রিপ্টের মধ্যে ৯টিতে দুই নম্বর চরিত্রে অভিনয় করার কথা আসে।’

ঈদের পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন লটের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ফারিয়া। তিনি আশা প্রকাশ করেছেন দর্শক তাদের প্রিয় অন্তরাকে আবারও দেখতে পাবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X