বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

অভিনেত্রী অপর্ণা নায়ার। ছবি : সংগৃহীত
অভিনেত্রী অপর্ণা নায়ার। ছবি : সংগৃহীত

ভারতীয় বিনোদনপাড়ায় মৃত্যুর মিছিল! গত কয়েক মাসে বেশ কজন তারকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পল্লবী দে ও বৈশালী টক্কর। এবার শোনা গেল অভিনেত্রী অপর্ণা নায়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিরুবনন্তপুরমের বাড়ি থেকে অপর্ণাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকেই ৩১ বছর বয়সী অপর্ণার অস্বাভাবিক মৃত্যুর খবর জানতে পারে স্থানীয় পুলিশ। পরে মামলা করে তদন্ত শুরু করেছে কারামানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

অপর্ণার মৃত্যুতে স্তম্ভিত দক্ষিণের সিনেমা জগৎ। প্রাথমিক তদন্তে অভিনেত্রীর মৃত্যুকে আত্মহত্যা মনে করছে ‘পুলিশ’। তবে অভিনেত্রী কেন এমন সিদ্ধান্ত নিলেন তা অজানা।

‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’র মতো বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অপর্ণা। ‘চন্দ্রমুখী’ ছবিতে পাঞ্চালির চরিত্রে দেখা গেছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X