বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকা যাবে অর্থহীন

ব্যান্ড অর্থহীন। ছবি : সংগৃহীত
ব্যান্ড অর্থহীন। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। সময়ের সঙ্গে সঙ্গে দেশ ও দেশের বাইরে বেড়েছে তাদের ভক্তসংখ্যা। তবে ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা) দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় সেভাবে আর কনসার্ট করতে দেখা যায়নি দলটিকে। তবে এবার আমেরিকা সফরে যাবে তারা। করবে সেখানে কনসার্ট। বিষয়টি ব্যান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ট্যুর নিয়ে পরিকল্পনা শুরু করেছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের জন্য তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমও অনলাইনে দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে দেশটিতে কনসার্ট করবেন সুমন-মার্করা।

এর আগে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে অর্থহীনের কামব্যাক কনসার্ট হবে। তাই ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র দিয়েই ফিরবেন তারা।

ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় দলটির সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে তারা প্র্যাকটিস শুরু করেছেন। ‘ফিনিক্সের ডায়েরি-২’ অ্যালবামের কাজও শুরু হবে শিগগির। তবে অর্থহীনের স্টেজে ফেরার ঘোষণার পর তাদের ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন—সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।

যুক্তরাষ্ট্রে তাদের কনসার্ট আয়োজনে থাকবে মিউজিক বাংলা ও ভেরিটাস ইভেন্টস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X