বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অর্থহীনের নতুন গান ‘উন্মাদ’

ব্যান্ড অর্থহীন। ছবি : সংগৃহীত
ব্যান্ড অর্থহীন। ছবি : সংগৃহীত

প্রায় তিন বছরের দীর্ঘ বিরতির পর জনপ্রিয় ব্যান্ড অর্থহীন নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। ব্যান্ডটি ১৭ অক্টোবর তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ প্রকাশ করবে। এর আগে ২ অক্টোবর তারা নতুন একটি গান উন্মুক্ত করেছে। শিরোনাম ‘উন্মাদ’।

অ্যালবাম প্রকাশের আগে বিশেষ আয়োজন হিসেবে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ফিনিক্সের ডায়েরি ২-সিক্রেট লিসেনিং পার্ট’, যেখানে সীমিতসংখ্যক ফ্যানদের জন্য অ্যালবামের গানগুলো শোনার সুযোগ থাকবে। এর আগে ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবাম প্রকাশ হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে, যা তখনই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরেরও ঘোষণা দিয়েছে অর্থহীন। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্টে অংশ নেবে। সফরের তালিকায় রয়েছে নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়া।

গত কয়েক বছরে ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন নানা শারীরিক সমস্যার কারণে মঞ্চে নিয়মিত উপস্থিত হতে পারেননি। ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসার পাশাপাশি বেশ কয়েকটি অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে। এ কারণে দেশের বাইরে এবং দেশের মধ্যে অ্যালবাম প্রচার ও কনসার্ট আয়োজনও সীমিত হয়েছে।

অর্থহীনের ব্যবস্থাপক এহসানুল হক বলেন, ‘সুমন ভাইয়ের অসুস্থতার কারণে আমরা কয়েক বছর ধরে দেশের বাইরে যেতে পারিনি। এবার ভাইয়ের সম্মতি মিলেছে, তাই এ আন্তর্জাতিক সফর বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সফরটি ব্যান্ডের জন্য নতুন উদ্যমের শুরু।’

ব্যান্ডটির লাইনআপে রয়েছেন ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমন, মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X