বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু

পুষ্পা ২: দ্য রুল সিনেমায় আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
পুষ্পা ২: দ্য রুল সিনেমায় আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। মুক্তির আগেই এই ছবি ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে ছিল। সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি এরইমধ্যে বক্স অফিস দখল নিয়েছে। তবে রয়েছে খারাপ সংবাদও। ছবি মুক্তির আনন্দঘন মুহুর্তে ঘটল বিপত্তি। হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবিটির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া

ভারতীয় গণমাধ্যমটির সূত্রে জানা যায়, সিনেমাটির প্রিমিয়ারে অভিনেতা আল্লু অর্জুন এবং অন্যান্য সদস্যরা আসার পূর্বে কোনো রকম আইনি ব্যবস্থা ছিল না থিয়েটারের। ফলে অভিনেতারা আসার পর থিয়েটারের ভেতরের যাওয়ার জন্য নেমে আসে জনতার ঢল, এ সময় শ্বাস রোধে অজ্ঞান হয় পড়েন ৩৯ বছরের এই নারী। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এই নারীর সঙ্গে তার ছেলেও গুরুতর আহত হন, বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে হায়দারাবাদের এক পুলিশ কর্মকর্তা জানান, থিয়েটারটি ছোট ছিল এবং এত বিশাল ভিড় সামলানোর উপযোগী ছিল না।

আরও জানা যায়, নিহত নারীর নাম রেভাথি। পরিবারসহ এসেছিলেন সিনেমাটি দেখার জন্য। ভক্তরা প্রধান অভিনেতা আল্লু অর্জুনের একটি ঝলক দেখতে অতি উৎসাহিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সে সময় তিনি সেখানে শ্বাস রোধে অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে পদদলিত হয়ে মারা যান বলে এমনটিই ধারণা করা হচ্ছে।

আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি মুক্তির আগে থেকেই ভারতের বিভিন্ন থিয়েটারে প্রথম সপ্তাহের টিকিট সোল্ড আউট হয়ে যায়। এদিকে এ বছর ভারতীয় বক্সঅফিসেও ছবিটি আয়ের রেকর্ড ভাঙতে যাচ্ছে এমনটিই মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X