আহসান হাবীব রকি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্লকবাস্টার তকমা নিয়ে যাত্রা শুরু করল ‘লোকাহ’

ব্লকবাস্টার তকমা নিয়ে যাত্রা শুরু করল ‘লোকাহ’

৩০০ থেকে ৪০০ কোটি বাজেটে নির্মিত এলসিইউ এবং ওয়াইআরএফ ইউনিভার্সের বড় বড় সুপারস্টারদের সিনেমা যখন সিনেমার লগ্নি ফেরত আনতে হিমশিম খেয়ে যাচ্ছে তখন স্বল্প বাজেটে নির্মিত মালায়লাম সিনেমা ইন্ডাস্ট্রি (মলিউড) সাহসীকতার সাথে নিজস্ব ইউনিভার্সের সূচনা করে তাক লাগিয়ে দিয়েছে সিনেবিশ্লেষকদের। মাত্র ৩০-৩৩ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির পহেলা সপ্তাহে বক্সঅফিসে আয় করেছে প্রায় ১০০ কোটি রুপিরও বেশি এবং হলমুখি দর্শকদের ভিড়ে এখনো প্রতিটি শো এখনো হাউজফুল যাচ্ছে ।

বলছি- মালায়ালাম সুপারস্টার দুলকার সালমানের ব্যানারে প্রযোজিত ‘ওয়েফার সিনেমাটিক ইউনিভার্স’এর সিনেমা ‘লোকাহ – চ্যাপ্টার ওয়ান : চন্দ্র’-র কথা। সুপারহিরো সিনেমা হিসেবে এটি হচ্ছে ভারতের প্রথম লেডি সুপারহিরো স্টোরি। সিনেমাটিতে হাই অকটেন্ট ভিজ্যুয়াল এবং দুর্দান্ত মিউজিকে নজর কাড়েন অভিনেত্রী কল্যাণী প্রিয়াদর্শন।

ডমিনিক অরুণ পরিচালিত ‘লোকাহ’ সিনেমাটি পৌরাণিক কাহিনি, বিজ্ঞান কল্পকাহিনী ও লোককাহিনীর উপাদানকে অত্যন্ত সৃজনশীলভাবে উপস্থাপন করেছে। গল্পে মিথ, রহস্য এবং দৃশ্যমান বিস্ময় ভক্তদের মাঝে নতুন এত উম্মাদনা তৈরি করেছে। সুপারহিরো সিনেমা হিসেবে স্বল্প বাজেটে নির্মিত হলেও সিনেমাটি গল্পের প্রয়োজন অনুসারে গ্রান্ড স্কেলের ফ্যান্টাসি ও ভিজ্যুয়ালাইজেশনে চোখধাঁধানো সব দৃশ্যপট তুলে ধরেছে।

সিনেমাটির অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্বে আছেন ইয়ানিক বেন, যিনি ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘জওয়ান’ সিনেমায় স্লিক, হাই-অকটেন অ্যাকশনের জন্য পরিচিত। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন নিমিশ রবি, সঙ্গীত পরিচালক জ্যাকস বেজয়।

ওনাম উৎসবের আসরে গত ২৮ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। একইসঙ্গে দর্শক-সমালোচক এবং ক্রিটিক্সমহলে ইতিবাচক সাড়া পেয়ে ব্লকবাস্টার খেতাব পায়। লেডি সুপারস্টার ঘরানার এই সিনেমাটি একাধারে তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় ডাবিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেসংস্লিষ্টদের দাবি, এটি কেবল আরেকটি সিনেমা নয় বরং মালায়ালাম সিনেমার প্রথম পূর্ণাঙ্গ সুপারহিরো মহাবিশ্বের সূচনা।

লোকাহ সিনেমাটিক ইউনিভার্সের প্রথম কিস্তি হিসেবে নির্মিত এই চলচ্চিত্রে কল্যাণী প্রিয়দর্শনের পাশাপাশি অভিনয় করেছেন ইয়াং জেনারেশন ক্রেজ নাসলেন কে. গফুর, স্যান্ডি, অরুণ কুরিয়ান, চান্দু সলিমকুমার, নিশান্ত সাগর, রঘুনাথ পালেরি, বিজয়রাঘবন, নিত্য শ্রী এবং শরৎ সভাসহ অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সিএনএন-এর বিশ্লেষণ / সমঝোতা চুক্তি ঘিরে ইরানে ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যুত্থানের অভিযোগ কট্টরপন্থিদের

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন এমবাপ্পে?

শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক

বন্দরের ইজারার প্রক্রিয়া বন্ধে সরকারকে সুস্পষ্ট ঘোষণার দাবি

১০

রাউজানে ৩৫০ বন্যাদুর্গত পরিবারের পাশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

১১

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

১২

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১৩

১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার

১৪

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

১৫

সড়কে প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের

১৬

অর্থকষ্টে শহীদ জুলাইযোদ্ধা সাংবাদিক মেহেদীর মা-বাবা

১৭

ফ্যানাটিক ফেস্ট-নিউইয়র্কে বিরল এক তারার মেলা  / মেসি বললেন ইয়ামালের সাফল্য চাই, তবে ফাইনালে তাকে থামাতে চেষ্টা থাকবে সর্বোচ্চ

১৮

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

১৯

এই ১৪টি কারণ আপনার ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

২০
X