কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ‘এখন শেষ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক একসময় খুব ভালো ছিল। কিন্তু এখন সেই সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বোল্টনের এই মন্তব্য এসেছে ঠিক এমন সময় যখন দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও নয়াদিল্লির প্রতি ক্রমাগত সমালোচনা এ সংকট আরও গভীর করেছে।

তার মতে, ট্রাম্পের ‘সবচেয়ে খারাপ’ নীতির হাত থেকে কোনও দেশকে ব্যক্তিগত বন্ধুত্ব রক্ষা করতে পারবে না। এ থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত।

ব্রিটিশ গণমাধ্যম এলবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কের চোখ দিয়েই দেখেন। তার যদি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, তাহলে তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কও ভালো। অথচ বাস্তবে তা নয়।

প্রথম দফায় ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোল্টন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের কড়া সমালোচক। তিনি বলেন, ট্রাম্পের ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে সম্পর্ক একসময় খুব ভালো ছিল। তবে সেটা এখন শেষ হয়ে গেছে। এটা সবার জন্য শিক্ষা- যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্যও- যে ব্যক্তিগত সম্পর্ক সাময়িক সুবিধা দিলেও খারাপ পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না।

এলবিসি-তে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বোল্টন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের কারণে ভারত-মার্কিন সম্পর্ক কয়েক দশক পিছিয়ে গেছে। এতে মোদি রাশিয়া ও চীনের আরও কাছে চলে গেছেন। তার ভাষায়, বেইজিং নিজেকে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে।

প্রসঙ্গত, সম্প্রতি বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি ও ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গোপন নথি ব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X