মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মাঠের মধ্যেই মারা গেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক (ভিডিও)

মুখ থুবড়ে পড়ে যান এডসন। ‍ছবি : সংগৃহীত
মুখ থুবড়ে পড়ে যান এডসন। ‍ছবি : সংগৃহীত

ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটসালে আরও ভয়ংকর তারা। ফুটবলের মিশন ‘হেক্সা’ পূরণ হয়েছে ফুটসালে। সেই ফুটসাল মাঠেই এবার প্রাণ গেল এক ব্রাজিলিয়ান গোলরক্ষকের। ব্রাজিলের প্যারা প্রদেশে এক অপেশাদার ফুটসাল টুর্নামেন্টে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডানদিকে ঝাঁপিয়ে প্রতিপক্ষের পেনাল্টি আটকে দেন এডসন। তবে জোরালো শটের বলটি সরাসরি আঘাত হানে তার বুকে। পেনাল্টি সেভ করার পর উচ্ছ্বাসে এডসন কয়েক কদম এগিয়ে তার সতীর্থদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই মুখ থুবড়ে পড়ে যান ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক।

ঘটনাস্থলে থাকা মেডিক্যাল টিম এডসনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালেও নেওয়া হয়। কিন্তু এরপরও ফেরানো যায়নি তাকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এডসনের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X