কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাসে স্বর্ণের দামে রেকর্ড উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
স্বর্ণের বার। ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে আউন্সপ্রতি স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৫৫৭ ডলার ৯৯ সেন্টে। এর আগে বুধবার আউন্সপ্রতি রেকর্ড ৩ হাজার ৫৭৮ ডলার ছিল। এ সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। গত তিন মাসে সপ্তাহের ভিত্তিতে এটিই সবচেয়ে বেশি।

মার্কিন ফিউচার্স বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৬১৬ ডলার ৭০ সেন্ট।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে শিগগিরই সুদের হার কমার প্রত্যাশা এবং শ্রমবাজারের দুর্বলতা স্বর্ণের দামের জন্য সহায়ক হয়েছে। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজার এখন মার্কিন চাকরির তথ্যের দিকে তাকিয়ে আছে। তবে সামগ্রিকভাবে সুদের হার কমার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক অস্থিরতা স্বর্ণের জন্য ইতিবাচক।

মার্কিন শ্রমবাজারের সাম্প্রতিক তথ্যেও দুর্বলতা দেখা যাচ্ছে। নতুন বেকার ভাতার আবেদনের সংখ্যা বেড়েছে এবং বেসরকারি খাতে চাকরির প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় কমেছে। এর ফলে ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরের বৈঠকেই দশমিক ২৫ শতাংশ সুদের হার কমাবে বলে প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল বলছে, সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সাধারণত কম সুদের পরিবেশে মানুষ স্বর্ণ কিনতে আগ্রহী হয় এবং স্বর্ণের চাহিদা বাড়ে।

এদিকে রুপার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪০ ডলার ৮৫ সেন্টে। টানা তৃতীয় সপ্তাহের মতো রুপার দাম বাড়ছে। প্লাটিনাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৮২ ডলার ৩৩ সেন্ট এবং প্যালাডিয়াম স্থিতিশীল রয়েছে ১ হাজার ১২৭ ডলার ০১ সেন্টে। সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X