রাজু আহমেদ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গোৎসবে আনন্দের মাত্রা বাড়াতে অরূপরতনের গান ‘দেবী দুর্গাবন্দনা’

অরূপরতন চৌধুরী। ছবি : সংগৃহীত
অরূপরতন চৌধুরী। ছবি : সংগৃহীত

এবারের দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করলেন একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ও শিল্পী অরূপরতন চৌধুরী। সংগীতা মিউজিকের ব্যানারে নির্মিত বিশেষ মিউজিক ভিডিও ‘দেবী দুর্গাবন্দনা’ শনিবার জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, গানটি সংগীতার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে মুক্তি দেওয়া হয়েছে।

‘দেবী দুর্গাবন্দনা’ গানটির কথা লিখেছেন জীবন চৌধুরী, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেছেন অনিক বসু। ভিডিওটির চিত্রায়ন হয়েছে ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ কয়েকটি বিশেষ স্থানে। এতে সমবেত নৃত্যশিল্পীদের অংশগ্রহণে দুর্গোৎসবের আনন্দঘন আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী অরূপরতন চৌধুরী বলেন, ‘সর্বজনীন দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আনন্দ-উৎসবের আবহেই গানটি করেছি। মানুষের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

সংগীতা মিউজিকের পক্ষ থেকে জানানো হয়, পূজা উপলক্ষে তৈরি এই ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে। প্রথাগত বন্দনার পাশাপাশি নাচ, রঙ ও উৎসবের আমেজে নির্মিত গানটি এবারের দুর্গোৎসবকে করবে আরও প্রাণবন্ত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X