কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইইউর কতজন পর্যবেক্ষক আসবেন জানালেন ইসি সচিব

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এ কথা বলেন।

ইসি সচিব বলেন, কয়েক ধাপে ইইউর ১৫০ পর্যবেক্ষক আসবেন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়ে তারা বাংলাদেশ সফর করবেন।

এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সারাহ কুক বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায়। এ ছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

এর আগে রোববার ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এ জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে আনা নির্ভর করছে ৩ বিষয়ের ওপর: শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১১

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১২

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৩

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৪

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৬

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৭

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৮

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

২০
X