স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও দেখা মিলবে ভারত-পাকিস্তান ম্যাচ, জেনে নিন কবে কখন

নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে একাধিকবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ফাইনালে তৃতীয়বারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামে তারা, যেখানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এশিয়া কাপের ফাইনালের পর ক্রিকেট মাঠে আবারও দেখা মিলবে এই দুই দেশকে লড়াই করতে। তবে সেটি নারী ক্রিকেটে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে ২ অক্টোবর। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না পাকিস্তান নারী দল। তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গও। এশিয়া কাপে এই দুই দল একে অপরের সঙ্গে হাত মেলায়নি। নারী বিশ্বকাপেও কি এমন কিছু হবে?

হারমানপ্রীত বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনো কথা হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মন দিচ্ছি।’ এই বক্তব্য দিয়ে ভারত অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচে তারা শুধু ক্রিকেট খেলবেন। এশিয়া কাপে ভারত যেমন শুধু ক্রিকেটটাই খেলেছেন, হাত মেলাননি তেমনি নারী বিশ্বকাপেও হয়তো ভারতের মেয়েরা এমনটিই করতে পারেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১০

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১১

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১২

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৩

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৪

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৫

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৬

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৭

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৮

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

২০
X