স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ‍ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ‍ছবি : সংগৃহীত

বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত। ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে বৈধ মনোনয়নের সংখ্যা দাঁড়াল ৪৮।

বাতিল ৩টি মনোনয়নের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। এর ফলে, ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতার জিততে যাচ্ছেন।

রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। মনোনয়ন যাচাইবাছাইয়ে কোনো ঝামেলা না হলে এই ক্যাটাগরির কয়েকজন ইতোমধ্যে জিতে গেছেন। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

খুলনা থেকে মনোনয়ন জমাই পড়েছে দুটি। এই দুজন হলেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। নির্বাচনের আগ পর্যন্ত কোনো ঝামেলা তৈরি না হলে এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামসই হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক।

মনোনয়ন বৈধ হলে বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন। এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি মনোনয়ন জমা পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X