মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

খুলনায় ছিনতাইকারীর হাতে আরেক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের হাজি মালেক কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম- মো. মুন্না ওরফে কাটিং মুন্না। তিনি লবণচরা থানাধীন চানমারি খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা সাগরের ছেলে। তার নামে খুলনার লবণচরা থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে।

মুন্নার মা বলেন, মুন্না রাজমিস্ত্রির কাজ করত। এখন গত এক মাস আমার সঙ্গে থাকে না। তার সঙ্গে ফোনে কথা হয়। আমি মুন্নাকে জিজ্ঞেস করেছি কোথায় থাকে, কী করে কিন্তু আমাকে কিছু বলে না। আজকে সকালে পুলিশ আমাকে ফোন দিয়ে বলে, মুন্নার পায়ে গুলি লেগেছে।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য মুন্না। রোববার রাতে তিনি নগরীর হাজি মালেক কলেজ এলাকায় ছিনতাই করেছে। পরে রাত সাড়ে ১২টার দিকে অপর গ্রুপের ছিনতাইকারী সদস্যরা তাকে ধরে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি চালায়।

তিনি আরও বলেন, দুটি গুলি তার পায়ে লাগে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মুন্না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X