কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৩২ পূজামণ্ডপে অনুদান দিলেন ফখরুল ইসলাম

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ টাকা ও উপহার বিতরণ করেন বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ টাকা ও উপহার বিতরণ করেন বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নোয়াখালী-৫ আসনের ৩২টি পূজামণ্ডপে নগদ টাকাসহ বিভিন্ন উপহার বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ টাকা ও এসব উপহার বিতরণ করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের বড় এ ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা বজায় রাখতে নেতাকর্মীদের অনুরোধ করেন।

মো. ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রের নায়ক তারেক রহমান একজন অসাম্প্রদায়িক নেতা। তিনি দেশের প্রতিটি সম্প্রদায়কে নিয়ে সমানভাবে চিন্তা করেন। হিন্দু সম্প্রদায়ের এ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্টদের সময় হিন্দুদের সুবিধাবঞ্চিত করে রাখা হয়েছিল। বহু নির্যাতনের শিকার হলেও তারা কোথাও বিচার পায়নি। আগামীতে এমন পরিস্থিতির আর সুযোগ নাই। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিক সমান সুবিধা পাবে।

এ সময় নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৩টি এবং কবিরহাট উপজেলা ও সদরের নেয়াজপুরের একটিসহ ১৯টা পূজামণ্ডপের প্রত্যকটিতে ১০ হাজার করে তিনলাখ ২০ হাজার টাকা অনুদানসহ শাড়ি-লুঙ্গী উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, সাবেক সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুন ভুইয়া, মেট্রো হোমস লিমিটেডের পরিচালক যুবাইর ইসলাম ফারুকীসহ দলের নেতারা।

মো. ফখরুল ইসলাম ২০০১ সাল থেকে নোয়াখালী-৫ আসনে বিএনপির রাজনীতি করে আসছেন। ২০০৯ সালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে চমক দেখান। এরপর দলের নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X