বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কাকে সতর্ক করলেন জিৎ

জিৎ। ছবি : সংগৃহীত
জিৎ। ছবি : সংগৃহীত

দুর্গাপূজা মানেই কলকাতার চলচ্চিত্র অঙ্গনে উৎসবের আমেজ। এ সময়টায় একসঙ্গে মুক্তি পায় একাধিক নতুন ছবি। তবে এ বছর পূজার মৌসুমে বিগ বাজেটের চারটি ছবি নিয়ে যে তুমুল রেষারেষি শুরু হয়েছে, তা অতীতের সব রেকর্ডকেই ছাড়িয়ে গেছে। হল বণ্টন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি সফল না ব্যর্থ—সবকিছু নিয়েই সরগরম টালিপাড়া। এর মধ্যেই অভিনেতা জিৎ-এর একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

চিরকাল বিতর্ক এড়িয়ে চলা এই সুপারস্টার নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।’ মাত্র দুটি লাইনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জল্পনা শুরু হয়—কার উদ্দেশে এমন বার্তা দিলেন তিনি?

ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, বাংলা ছবির লাগামহীন প্রতিযোগিতা থামাতেই জিৎ একপ্রকার সতর্কবার্তা দিয়েছেন। তবে অন্য একটি অংশের দাবি, এটি নিছকই নৈতিক বার্তা, যা চলচ্চিত্রের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে—যে অভিনেতা সচরাচর প্রকাশ্যে কোনো বিষয়ে মত দেন না, তিনি হঠাৎ এ সময়েই কেন এমন মন্তব্য করলেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটির নিচে সমালোচকের ভিড় জমেছে। একজন সরাসরি লিখেছেন, ‘এতদিন কোথায় ছিলেন? এখন যখন বন্ধু কোণঠাসা, তখন হঠাৎ এমন পোস্ট!’ অন্য এক নেটিজেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘রঘু ডাকাত নিয়ে কিছু বললেন না কেন? দেব তো সবসময় আপনাকে সমর্থন করেন।’

এসব সমালোচনা সত্ত্বেও জিৎ এখনৈা নীরব। তিনি নির্দিষ্ট করে জানাননি কার উদ্দেশে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন। ফলে নেটিজেনদের একাংশ মনে করছেন, তিনি হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। আবার অন্যদের ধারণা, দেবকে সমর্থন করতেই মুখ খুলেছেন এই তারকা।

এক লাইনের ওই ‘সতর্কবার্তা’ এখন টলিউডের অন্দরে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। চার ছবির মুক্তি নিয়ে চলা প্রতিযোগিতার মাঝেই জিৎ-এর নীরব কণ্ঠ যেন নতুন করে রেষারেষির আঁচ বাড়িয়ে দিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X