বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:২৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতায় বাংলাদেশে কাজ হারালেন দর্শনা বণিক

দর্শনা বণিক। ছবি : সংগৃহীত
দর্শনা বণিক। ছবি : সংগৃহীত

কথা ছিল পরিচালক কামরুজ্জামান রোমানের নতুন সিনেমা ‘লিপস্টিক’-এ অভিনয় করবেন কলকাতার দর্শনা বণিক। কিন্তু শেষ মুহূর্তে এসে দর্শনার পরিবর্তে যুক্ত হলেন বাংলাদেশের পূজা চেরি। ফলে মাহি-বুবলীর পর আদর আজাদ এবার জুটি গড়ছেন পূজা চেরির সঙ্গে।

এদিকে ঘোষণা দিয়েও কেন নেওয়া হলো না দর্শনা বণিককে? এমন প্রশ্নর জবাবে মিলল ভিসা জটিলতার অজুহাত। ছবিটির চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু জানালেন ভিসা জটিলতার কারণে দর্শনা বণিককে নেওয়া সম্ভব হচ্ছে না।

আব্দুল্লাহ জহির বাবু বলেন, ‘লিপস্টিক’ সিনেমায় কাজের ব্যাপারে দর্শনা বণিকের সঙ্গে প্রোডাকশন হাউসের সব ধরনের কথা চূড়ান্ত হয়েছিল। সবকিছু ঠিকই ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে জানতে পারলাম দর্শনা ভিসা পাচ্ছেন না। ফলে ভিসা জটিলতার কারণে তিনি বাংলাদেশে এসে শুটিং করতে পারছেন না। এ কারণেই দর্শনার পরিবর্তে আমরা পূজা চেরিকে নিচ্ছি।’

তিনি আরও বলেন, পূজা ‘লিপস্টিক’-এর গল্প শুনে খুশি হন। আমরাও মনে করছি, এই গল্পে পূজা খুব ভালো করবে।

গত ১৮ জুন ‘লিপিস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। নতুন সিনেমায় কাজের ব্যাপারে তিনি বলেন, ‘লিপস্টিক’ ছবির গল্লটি অসাধারণ। এই গল্লের কারণেই ছবিটিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। এই সিনেমায় আমার ভক্তরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবে। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে।

উল্লেখ্য, এর আগে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবিতে কাজ করেছিলেন দর্শনা বণিক। এই সিনেমায় দর্শনার বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবিটি এখন মুক্তির প্রহর গুনছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১০

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১১

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১২

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৩

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৫

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৬

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৭

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৮

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

২০
X