কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

স্তন-পেট নিয়ে অসন্তুষ্ট গায়িকা করালেন অস্ত্রোপচার, ভয়াবহ পরিণতি

ব্রাজিলিয়ান পপ গায়িকা ড্যানিয়েল ফনসেকা মাচাদোর। ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান পপ গায়িকা ড্যানিয়েল ফনসেকা মাচাদোর। ছবি : সংগৃহীত

দেখতে খুব একটা খারাপ ছিলেন না। জনপ্রিয়তাও ছিল দেশজুড়ে। কিন্তু নিজের অবয়ব নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। এ অসন্তুষ্টিই কাল হলো তার। নিজেকে আরও ‘সুন্দর’ করার চেষ্টার ফলশ্রুতিতে পৃথিবী ছেড়েছেন ব্রাজিলিয়ান পপ গায়িকা ড্যানিয়েল ফনসেকা মাচাদোর। তিনি ডানি লি নামে বেশি পরিচিত। তার মৃত্যুতে দেশটির শোবিজ অঙ্গণে আলোচনা-সমালোচনা-শোক চলছে। এ ধরনের মৃত্যুতে হতবাক যেন সবাই।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি ডানি লির অস্ত্রোপচার হয়েছিল। তিনি যে অস্ত্রোপচার করিয়েছেন তা ‘লাইপোসাকশন সার্জারি’ বলে জানা গেছে। গায়িকা তার পেট ও পিঠের মেদ কমানোর পাশাপাশি স্তন ছোট করতে চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত ব্রাজিলে অস্ত্রোপচার প্রক্রিয়া চলাকালীন তিনি জটিলতার সম্মুখীন হন। দ্রুত অবস্থার অবনতি হতে থাকে।অবশেষে ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়।

মৃত্যুকালে ডানি লির বয়স হয়েছিল ৪২ বছর। গায়িকার ৭ বছরের একটি মেয়েও রয়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে ডানির স্বামী মার্সেলো মিরার বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। এটি মেনে নিতে পারছি না। শোকের মধ্যেও তাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছি। এদিকে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কিনা, তা খতিয়ে দেখার জন্য পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি। ‘ইউ সু দা আমাজোনিয়া’ গানটির জন্য সর্বাধিক পরিচিত তিনি। ব্রাজিলের জনপ্রিয় এ গায়িকার সবশেষ গান ‘গুয়েরা দে আমর’। এটিও দেশটিতে জনপ্রিয় হয়।

এদিকে পপ গায়িকাকে অনুরাগীরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য তাকে সমাধিস্থ করার আগে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজের দেহ পরিবর্তন করতে গিয়ে মৃত্যুর ঘটনায় হতবাক তার অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X