বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো? রাজের উদ্দেশে প্রাক্তন স্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে ভক্তরা যেমন মাতামাতি করছে, তেমনি নানান প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেত্রী শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম বিচ্ছেদের পর বিয়ে করেন রাজ। হয়েছেন দুই সন্তানের বাবাও। কিন্তু দীর্ঘ এক দশক পর এক সিনেমাকে ঘিরে দেব-শুভশ্রীর সাক্ষাৎ হওয়াটা যেন শান্তির ঘুম নষ্ট করল রাজের। এদিকে এমনিতেই বুকে জ্বলছে আগুন, তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করে সেই আগুনে ঘি ঢেলে দিল রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেব-শুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও। রাজকে মনে করিয়ে দিয়েছেন, তার অতীত স্মৃতি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে অতীত স্মৃতি মনে করিয়ে রাজের উদ্দেশে শতাব্দী লেখেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো, আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

তিনি আরও লিখেছেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ দিকের চিনচিনে ব্যথা, আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

তার এ লেখাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজ-শতাব্দীর। সেই সময় পরিচালনায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে ক্যারিয়ার এগোচ্ছিল। আর তখনই বিচ্ছেদ হয় এই জুটির। ২০১১ সালে ঘর ভাঙে তাদের। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি ওই পোস্টে। তার পরও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X