বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রীদেবীতে অনুপ্রাণিত ইধিকা পাল

ইধিকা পাল। ছবি: সংগৃহীত
ইধিকা পাল। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে বাংলাদেশে প্রথম অভিষেক হয় তার। বিপরীতে ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এরপর কলকাতায় ইধিকা অভিনীত ‘খাদান’ মুক্তি পায়। এ সিনেমা দিয়েও কলকাতার সিনেপ্রেমী দর্শকের মন জয় করে নেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন দেব। পরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাটি। এ সিনেমাটি ব্যবসা সফল হয়। অর্থাৎ ইধিকা অভিনীত তিনটি সিনেমা ‘প্রিয়তমা’, ‘খাদান’ ও ‘বরবাদ’ ব্যবসা সফল।

তবে ইধিকা অনুপ্রাণিত হয়েছেন ভারতীয় লেডি সুপারস্টার শ্রীদেবী থেকে।

যা নিয়ে তিনি বলেন, ‘ভারতের সিনেমার এক কিংবদন্তির নাম শ্রীদেবী। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। জন্মদিনে তারই প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে তাকে উৎসর্গ করে মিস্টার ইন্ডিয়া সিনেমায় কাটে নাহি কাট তে গানে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, সেই গেটআপে আমি শুধু কিছু ছবি তোলে পোস্ট করার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করেছি। তিনি সবসময় আমার মনে মননে আছেন। কারণ তিনিই আমার অভিনয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা। জানি তার মতো হওয়া কোনোদিনও সম্ভব নয়, কারণ তিনি অদ্বিতীয়া। তারপরও তাকে বুকে লালন করে, ধারণ করে এগিয়ে চলাটাও আমার জন্য অনেক প্রশান্তির। তিনি মহান, অনেক বড় একজন তারকা। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি কোনো সিনেমায় তার সঙ্গে একটি দৃশ্যের যদি অভিনয় করার সুযোগ পেতাম—সেটাই হতো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার প্রিয় এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।’

ইধিকা এখন পর্যন্ত মোট তিনটি সিনেমায় অভিনয় করেছেন। যার সবকটিই ব্যবসা সফল। বর্তমানে তার হতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এ ছাড়া ব্যস্ততা আছে মডেলিং নিয়েও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X