কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১২:৩১ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য বাঁচলেন দেব (ভিডিও)

দেব। ছবি : সংগৃহীত
দেব। ছবি : সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে চড়ে মালদাহ যাচ্ছিলেন টালিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। জানা যায়, এ ঘটনায় কেউ আহত হননি।

মালদাহ যাওয়ার সময় মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সঙ্গে উপস্থিত টিম। তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরি অবতরণ করেন এর পাইলট। পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা।

দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েও থেমে যাননি তৃণমূলের এই তারকা প্রার্থী। বথুয়ায় তৃণমূলের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তিনি। এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন পশ্চিম মেদেনীপুরের ঘাটালের দুবারের সংসদ সদস্য ও এবারের প্রার্থী দেব। তৃণমূলের একনিষ্ঠ সৈনিকের মতোই ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মসূচিতে। আমজনতার কাছে তিনি ‘রাজনীতিবিদ দেব’-এর থেকেও অনেক বেশি শ্রদ্ধেয় ও ভালোবাসার পাত্র ‘মানুষ দেব’ হিসেবে।

দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে টালিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে! পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে তার ভক্তের সংখ্যা অগণিত। ঘাটাল হোক বা বালুরঘাট, ‘দেব দা’ বলতে পাগল ভক্তরা। তাই প্রচারের মাঠে তাকে দেখতে উন্মত্ত জনতার ভিড়ও বাঁধ মানছে না। সেই তুমুল জনপ্রিয়তাকেই ভোটের ময়দানে ‘তুরুপের তাস’ হিসেবে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১০

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১১

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১২

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৩

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৪

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৫

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৬

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৭

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৮

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৯

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

২০
X