বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বস্তিকাকে খুশি করলেন চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী, স্বস্তিকা মুখার্জী। ছবি : সংগৃহীত
চঞ্চল চৌধুরী, স্বস্তিকা মুখার্জী। ছবি : সংগৃহীত

চঞ্চল চৌধুরীর সঙ্গে বেশ সখ্য টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর। বাংলাদেশি এই অভিনেতার কোনো সিরিজ বা সিনেমা মুক্তি পেলে, প্রথম শোতেই সেটা দেখা চাই স্বস্তিকার। প্রয়োজনে রাত জেগে চঞ্চল চৌধুরীর সিরিজ উপভোগ করেন অভিনেত্রী।

শনিবার (১ জুন) মন বেশ খারাপ ছিল স্বস্তিকার। এরপর অবশ্য বিশেষ এক কারণে তার মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার কারণ ছিলেন চঞ্চল চৌধুরী। মূলত নির্বাচনে ভোট দিতে না পেরে মন খারাপ হয়েছিল স্বস্তিকার। ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী। নিজের বোনকে নিয়ে ভোট দিতে গিয়ে দেখেন, দুজনের কারও নামই নেই ভোটার তালিকায়। এ কারণেই মেজাজ খিটখিটে ছিল স্বস্তিকার। ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। তবে এর পরই বেশ খোশমেজাজে আরেকটি পোস্ট দিয়েছেন স্বস্তিকা। অভিনেতা চঞ্চলকে ট্যাগ করে পোস্টটি করেছেন তিনি।

শনিবার চঞ্চল চৌধুরীর জন্মদিনে ফেসবুকে একটি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানান স্বস্তিকা। পোস্টে চঞ্চল চৌধুরীকে ‘মহারাজ’ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, এই অভিনেতার সব কাজই দেখেন তিনি। নিজের পোস্টে বাংলাদেশি এই অভিনেতার ভূয়সী প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা।

দুই বাংলায় এখন সমান জনপ্রিয় চঞ্চল চৌধুরী। সাধারণ দর্শকের পাশাপাশি দুদেশের তারকাদের ভালোবাসাও লুফে নিয়েছেন এই অভিনেতা। তাইতো মন খারাপের কথা ভুলে গিয়ে অভিনেতার জন্মদিনের খুশিটুকু নিজের ভাগে নিয়ে নিয়েছেন স্বস্তিকা। চঞ্চলকে উদ্দেশ্য করে অভিনেত্রী লিখেছেন, আমার প্রিয় শিল্পী, জেনো আমি তোমার সবচেয়ে বড় অনুরাগী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X