নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গদাই নদীতে বাঁধ দিয়ে আ.লীগ নেতার মাটি ব্যবসা

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ বাঁধ অপসারণ করা হয়। ছবি : কালবেলা
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ বাঁধ অপসারণ করা হয়। ছবি : কালবেলা

নাটোরের সিংড়ায় গদাই নদীতে অবৈধ বাঁধ নির্মাণ করে মাটি ব্যবসা শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নওফেল উদ্দিন চৌধুরীসহ কয়েকজন প্রভাবশালী। বিষয়টি জানতে পেরে বাঁধ অপসারণ করতে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। তবে তাতে কর্ণপাত করেননি বাঁধ নির্মাণকারীরা। অবশেষে সেই বাঁধ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নলবাতা এলাকায় অবৈধ বাঁধ অপসারণে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। পাশাপাশি অবৈধভাবে নদীতে বাঁধ দেওয়ায় আওয়ামী লীগ নেতা নওফেল উদ্দিন চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলবাতা এলাকায় পুকুর কেটে মাটির ব্যবসা করার জন্য গদাই নদীতে অবৈধ বাঁধ নির্মাণ করেন প্রভাবশালীরা। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তাদের নোটিশ দেয়। তাতেও কাজ না হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নওফেল উদ্দিন চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রেজাউল করিম বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- উপজেলার আতাইকুলা গ্রামের মো. ইসলামের ছেলে মো. মেহেদী (৪০) ও সাজুরিয়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এই নদীর পানি দিয়ে প্রায় হাজার বিঘা জমির ফসল উৎপাদন হয়। আসামিরা নদীতে বাঁধ দিয়ে মাটি বহনের জন্য রাস্তা করছিল। এই বাঁধের জন্য নদীর প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। পাশাপাশি জনস্বার্থে বাঁধটি অপসারণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রেজাউল করিম, হাতিয়ান্দহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট : প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের জয়

ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেট বরাদ্দের দাবি শামা ওবায়েদের

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১০

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

১১

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

১২

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

১৩

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

১৪

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৫

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

১৬

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

১৭

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

১৮

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

১৯

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

২০
X