কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে উঠেই ১ লিটার পানি পান করলে কী ঘটে শরীরে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালের শুরুটা কীভাবে হবে, এ নিয়ে সবার ভিন্ন ভিন্ন অভ্যাস আছে। কেউ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই চায়ের কাপ হাতে নেন, কেউ হাঁটতে বের হন, আবার কেউ ফলমূল খেয়ে বা শরীরচর্চা দিয়ে দিন শুরু করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসবের আগে শরীরের জন্য সবচেয়ে মৌলিক ও উপকারী কাজ হচ্ছে খালি পেটে পানি পান। আর যদি এক লিটার পানি পান করা যায়, তাহলে তার সুফল আরও বেশি।

ভারতের মুম্বাইয়ের গ্লেনেগলস হাসপাতাল পারেলের ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মঞ্জুষা আগরওয়াল জানান, রাতে টানা ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের পর শরীর পানিশূন্য হয়ে পড়ে। তাই সকালে প্রথমেই পানি পান করলে অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। এতে হজমশক্তি উন্নত হয়, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার ঝুঁকি কমে।

এ চিকিৎসক বলেন, যারা প্রতিদিন সকালে পানি পানের অভ্যাস করেন, তারা সারাদিন হালকা ও সতেজ বোধ করেন। ত্বকও থাকে উজ্জ্বল ও হাইড্রেটেড। এ ছাড়া পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় বলে ব্রণ ও শুষ্কতা কমে যায়।

ডা. মঞ্জুষা জানান, সকালে পানি পান করলে শরীরের শক্তির মাত্রা বাড়ে, মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করে এবং মেজাজ ভালো থাকে। এমনকি ক্যালরি পোড়ানোর হার বাড়ায় বলে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে।

সবশেষে তিনি পরামর্শ দেন, সতেজ ও সুস্থ থাকতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত এক লিটার পানি পান করা উচিত। তবে যাদের হৃদরোগ, লিভার বা কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এতটা পানি পানের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X