কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

রক্তের শর্করা মাপবেন কখন, ঘুম থেকে উঠেই নাকি প্রাতরাশের পর?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য নিয়মিত রক্তের শর্করার পরিমাণ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই দ্বিধায় থাকেন, সকালে ঘুম থেকে উঠেই সুগার মাপা ভালো, নাকি প্রাতরাশের এক–দুই ঘণ্টা পর?

বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে রক্তে শর্করার পরিমাণ মাপাই সবচেয়ে কার্যকর উপায়। এভাবেই জানা যায়, খাবার গ্রহণের আগে শরীরে প্রকৃত শর্করার অবস্থা কেমন।

কেন খালি পেটে সুগার মাপা গুরুত্বপূর্ণ

দিনের মধ্যে আমরা যখন খাবার খাই, তখন স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই খাবারের প্রভাব এড়িয়ে খালি পেটে শর্করার মাত্রা পরিমাপ করলে সবচেয়ে নির্ভুল ফলাফল পাওয়া যায়। এতে বোঝা যায়, খাবার ছাড়া শরীর কতটা স্বাভাবিকভাবে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে পারছে। কারও যদি খালি পেটে সুগার বেশি পাওয়া যায়, তবে সেটি ইনসুলিন প্রতিরোধ বা ইনসুলিনের কার্যক্ষমতার ঘাটতির ইঙ্গিত দেয়।

কখন মাপবেন রক্তের শর্করা

চিকিৎসকরা বলছেন, ঘুম থেকে ওঠার পরপরই রক্তের শর্করা মাপাই সবচেয়ে ভালো। রাতের টানা ৮ থেকে ১০ ঘণ্টা না খাওয়ার পর শরীরের প্রকৃত গ্লুকোজ লেভেল তখনই জানা যায়।

অন্যদিকে প্রাতরাশের ১-২ ঘণ্টা পর সুগার মাপলে দেখা যাবে শর্করার পরিমাণ বেশি। কারণ খাবার খাওয়ার পর শরীরে গ্লুকোজ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ব্যাপার।

বিশেষজ্ঞদের দাবি, খালি পেটে প্রাপ্ত শর্করার মান থেকে বোঝা যায়, শরীর রাতে কীভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রেখেছে,আর খাবারের পর মাপা শর্করার মান থেকে জানা যায় শরীর খাবারকে কতটা দক্ষভাবে প্রক্রিয়া করছে।

বিশেষ পরামর্শ

রক্তের শর্করা মাপার আগে অন্তত ৮ ঘণ্টা উপোস থাকা উচিত। ঘুম থেকে উঠেই পানি, চা বা কফি পান না করে রক্তের শর্করা মাপলে ফলাফল সবচেয়ে নির্ভরযোগ্য হয়। নিয়মিত একই সময়ে পরীক্ষা করলে নিজের গ্লুকোজ নিয়ন্ত্রণের ধারা সহজেই বোঝা যায়।

সারকথা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়মিতভাবে খালি পেটে রক্তের শর্করা পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীরের ইনসুলিন কার্যকারিতা ও গ্লুকোজ নিয়ন্ত্রণ; দুটিরই সঠিক ধারণা পাওয়া যায়, যা চিকিৎসকের পরবর্তী পরামর্শ নির্ধারণে সহায়ক হয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X