কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

দৃষ্টিশক্তি বাড়াতে চান? প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৪ ফল

দৃষ্টিশক্তি বাড়াতে চান? প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৪ ফল

আজকের ব্যস্ত জীবনে সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, পর্যাপ্ত প্রাকৃতিক আলো না পাওয়া ও ঘুমের ঘাটতি— এসব কারণেই চোখের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ। কিন্তু সুখবর হলো, প্রকৃতিতেই আছে চোখের যত্নের সহজ ও সুস্বাদু সমাধান। পুষ্টিবিদদের মতে, কয়েকটি নির্দিষ্ট ফল নিয়মিত খেলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ রাখা, চোখের ক্লান্তি কমানো এবং ছানি বা বয়সজনিত চোখের রোগ প্রতিরোধ করা সম্ভব।

চলুন, জেনে নেওয়া যাক সেই চার ফলের কথা—

১. ব্লুবেরি : চোখের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ারহাউস

ছোট হলেও ব্লুবেরি একেবারে পুষ্টির ভাণ্ডার। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের কোষে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে বার্ধক্যজনিত ক্ষতি রোধে সাহায্য করে। প্রতিদিন সামান্য পরিমাণ ব্লুবেরি খেলে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো থাকে, চোখ থাকে সতেজ।

২. কমলালেবু : চোখের টিস্যুর রক্ষাকবচ

ভিটামিন সি-এর অন্যতম উৎস কমলালেবু। এটি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি চোখের টিস্যুর গঠনও মজবুত রাখে। নিয়মিত কমলালেবু খেলে চোখের লেন্স ঘোলাটে হওয়া প্রতিরোধ হয় এবং দৃষ্টিশক্তি থাকে পরিষ্কার ও প্রাণবন্ত।

৩. পেঁপে : শুষ্ক ও ক্লান্ত চোখের প্রাকৃতিক প্রতিষেধক

যাদের চোখে প্রায়ই জ্বালাপোড়া, চুলকানি বা শুষ্কতা অনুভব হয়, তাদের জন্য পেঁপে এক দারুণ সমাধান। এতে থাকা এনজাইম ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান চোখের প্রদাহ কমায় এবং আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

৪. কিউই : রেটিনার রক্ষাকবচ

সবুজ কিউইতে আছে লুটেইন, জিয়াজ্যানথিন ও নানা উদ্ভিদ যৌগ, যা রেটিনার স্বাস্থ্য রক্ষা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে অবক্ষয় দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে, কিউই তা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X