মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

এই পাঁচ ক্যানসার সময়মতো ধরা পড়লে সুস্থ হওয়া সম্ভব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যানসার শুনলেই এখনো ভয় জাগে মনে। একসময় এই রোগকে মৃত্যু সমতুল্যই মনে করা হতো। কিন্তু এখন সময় বদলেছে। আধুনিক চিকিৎসা, প্রযুক্তি এবং সচেতনতার ফলে কিছু ক্যানসার এখন আর আগের মতো ভয়ংকর নয়। অনেক ক্যানসার রয়েছে, যেগুলো সময়মতো ধরা পড়লে পুরোপুরি নিরাময়ও সম্ভব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সতর্কতা এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। অর্থাৎ ভয় নয়, সচেতনতাই কিছু ক্যান্সার থেকে রক্ষা পাবার মূল সমাধান।

আজকের এই প্রতিবেদনে আমরা জানবো এমন পাঁচটি ক্যানসারের ব্যাপারে, যেগুলো প্রাথমিক পর্যায়ে বা দ্রুত শনাক্ত হলে চিকিৎসা অনেকটাই সহজ হয়ে পরে এবং সুস্থ হওয়া সহজ হয়।

চলুন প্রথমে সহজ ভাষায় জেনে নেই ক্যান্সার কী?

ক্যানসার হলো শরীরের কোনো কোষের অস্বাভাবিক বৃদ্ধি। যখন শরীরের কোন কোষ নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায়, তখন তা ক্যান্সার সৃষ্টি করে। ক্যানসার শরীরের বিভিন্ন অঙ্গ ও অংশে হতে পারে এবং এটি শরীরের এক অংশ অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।

কোন ক্যানসারগুলো সহজে নিরাময়যোগ্য?

কিছু ক্যানসার রয়েছে যেগুলো সময়মতো ধরা পড়লে সহজে নিরাময় করা যায়। নিচে কিছু ক্যানসারের উল্লেখ করা হলো যেগুলো সহজে নিরাময়যোগ্য:

স্তন ক্যানসার : প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসারের নিরাময় হার প্রায় ৯৯%। নিয়মিত স্ক্রীনিংয়ের মাধ্যমে এটি সহজে ধরা পড়ে এবং চিকিৎসা করা যায়। সাধারণত নারীদের মধ্যে এটি বেশি দেখা দেয়।

প্রোস্টেট ক্যানসার : পুরুষদের মধ্যে সাধারণ এই ক্যানসারটি প্রাথমিক অবস্থায় প্রায় ৯৯% নিরাময়যোগ্য। এটি সাধারণত ধীরে ধীরে বৃদ্ধি পায়।

থাইরয়েড ক্যানসার : গলার নিচে অবস্থিত থাইরয়েড গ্রন্থিতে এই ক্যানসার হয়। প্রাথমিক অবস্থায় এটি প্রায় ৯৮% নিরাময়যোগ্য।

টেস্টিকুলার ক্যানসার : পুরুষদের অণ্ডকোষে এই ক্যানসার হয়। প্রাথমিক অবস্থায় এটি প্রায় ৯৯% নিরাময়যোগ্য।

মেলানোমা (ত্বকের ক্যান্সার) : ত্বকে এই ক্যানসার হয়। প্রাথমিক অবস্থায় এটি প্রায় ৯৯% নিরাময়যোগ্য।

কেন এই ক্যানসারগুলো সহজে নিরাময়যোগ্য? কারণ-

প্রাথমিক অবস্থায় ধরা পড়ে : নিয়মিত স্ক্রীনিং ও চেক-আপের মাধ্যমে এই ক্যানসারগুলো প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, যা চিকিৎসা সহজ করে।

ক্যানসার ছড়াতে সময় নেয় : এই ক্যানসারগুলো সাধারণত ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ এ ক্যানসারগুলো শরীরে ছড়াতে সময় নেয়। ফলে চিকিৎসার সময় বেশি পাওয়া যায়।

কার্যকর চিকিৎসা পদ্ধতি : অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি ইত্যাদি আধুনিক চিকিৎসা পদ্ধতি এই ক্যানসারগুলো নিরাময়ে সহায়ক।

ক্যানসার একটি গুরুতর রোগ হলেও, কিছু ক্যানসার সময়মতো ধরা পড়লে সহজে নিরাময়যোগ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা এই রোগগুলোর নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র- বিবিসি, মেডিক্যাল নিউজ টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X