কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরের খাবারের পর ঘুম পাচ্ছে? কোনো রোগ নয় তো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুপুরের খাবার শেষে, ক্লান্ত শরীর নিয়ে বসে থাকা অনেকে জন্যই মুশকিল হয়ে পড়ে। ক্লান্ত শরীর বিছানায় পড়লেই ঘুম চলে আসে। অনেকে তো আবার নিয়ম করে দুপুরে ঘুম দিয়ে থাকেন। তবে কখনো ভেবে দেখেছেন, দুপুরে খাওয়ার পর ঘুম কেন আসে? অনেকে মনে করেন, দুপুরে ঘুমানো বড় কোনো রোগের লক্ষণ।

দুপুরের খাবারের পর ঘুম ঘুম ভাবকে বৈজ্ঞানিক ভাষায় পোস্ট প্রুডেনশিয়াল ড্রিনোমি বলা হয়। দুপুরে ঘুম প্রসঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এটি কোনো রোগ নয়; বরং শরীরের জৈবিক প্রক্রিয়ার একটি অংশ। এ ছাড়া এই ঘুমের পেছনে আরেক কারণ হতে পারে, পেট ভরে খাওয়ার পর ক্লান্ত বোধ বা অলস বোধ হওয়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত যাদের হজমের সমস্যা রয়েছে বা ঘুমের রুটিন ঠিকও নেই তাদের মধ্যেই বেশি ঘুম ঘুম ভাব দেখা যায়। গবেষণায় দেখা গেছে, এটি একটি প্রাকৃতিক শারীরিক প্রতিক্রিয়া হলেও, খাদ্যাভ্যাস ও জীবনধারাও এতে বড় ভূমিকা রাখে। ঘুমের ঘাটতি বা ঘুমজনিত সমস্যাগুলোও খাবার পর ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্নতার অন্যতম কারণ। এ ছাড়া, খাওয়ার পর রক্তপ্রবাহ হজমে সহায়তা করতে পেটের দিকে প্রবাহিত হয়, ফলে মস্তিষ্কে রক্ত কম পৌঁছায়। এর ফলেই তৈরি হয় ঘুমের অনুভূতি।

খাবার পর তা পরিপাকতন্ত্রে পৌঁছেই গ্লুকোজে রূপান্তরিত হয়, যা শরীরের শক্তি জোগায়। এই প্রক্রিয়ায় কিছু হরমোন নিঃসৃত হয়, যেগুলো মস্তিষ্ককে ঘুমের সংকেত পাঠায়। বিশেষ করে উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়ায়। যা ঘুম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে—ফলে অলসতা বা ঘুমঘুম ভাব দেখা দেয়। যদি শারীরিকভাবে সক্রিয় না থাকেন, তাহলে এই প্রভাব আরও বাড়তে পারে, খাওয়ার পর ক্লান্তি বা তন্দ্রা বেড়ে যেতে পারে।

দুপুরের খাবারের পর ঘুম ঘুম ভাবের অন্যতম কারণ হলো অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া। ভাত, রুটি, আলু বা মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ে। ইনসুলিন তখন ট্রিপটোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিডকে মস্তিষ্কে পাঠাতে সাহায্য করে। ট্রিপটোফ্যান থেকে তৈরি হয় সেরোটোনিন ও মেলাটোনিন—এই দুটি নিউরোট্রান্সমিটার ঘুমের অনুভূতি তৈরি করে। ফলে খাবারে যদি কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হয়, তাহলে তা খাওয়ার পর ক্লান্তি বা ঘুম ঘুম ভাব বাড়িয়ে দিতে পারে।

এ ছাড়াও দুপুরের দিকে শরীরের ঘুমিয়ে পড়ার একটি স্বাভাবিক প্রবণতা থাকে। এটি অনেকটা খাবারের ওপর নির্ভর করে না। এমনকি না খেলেও অনেক সময় দুপুরে ঘুম পেতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দুপুরের খাবার যেন হালকা এবং সুষম হয়। একবারে বেশি খাওয়ার বদলে দিনে কয়েকবার অল্প অল্প করে খাওয়াই ভালো। খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করাও উপকারী হতে পারে—এতে অলসতা ও ঘুম ঘুম ভাব অনেকটাই কমে যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১২

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৩

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৪

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৫

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৬

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৭

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৮

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১৯

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

২০
X