স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে কঠিন ব্যাটার হিসেবে যার নাম বললেন আফ্রিদি

শাহীন শাহ আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত
শাহীন শাহ আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত

পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি তার খেলোয়াড়ি বিরাট কোহলি থেকে শুরু করে অনেক তারকা ব্যাটারের মুখোমুখি হয়েছেন। তার মধ্যে কাকে বল করা কঠিন ছিল সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি। পাক পেসার এমন এক ক্রিকেটারের নাম বলেছেন যার বিপক্ষে খুবে বেশি ম্যাচও খেলেননি তিনি।

‘ব্রিকস টু রিচেস’ পডকাস্টে বিপিএল খেলা আফ্রিদি জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারে তার মোকাবিলা করা সবচেয়ে কঠিন ব্যাটার দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির চেয়েও প্রোটিয়া কিংবদন্তিকে কঠিন মনে করেন তিনি।

শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘হাশিম আমলা। আমি তার বিপক্ষে টেস্ট এবং ওডিআই খেলেছি। তিনি সত্যিই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমি ভাইটালিটি ব্লাস্টেও তার বিপক্ষে খেলেছি। তিনি যা করেন, তা দক্ষতার সঙ্গে করেন।’ আমলা কি কোহলির চেয়েও কঠিন? এমন প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, ‘বিরাট কোহলি ভিন্ন ধরনের খেলোয়াড়। কিন্তু হাশিম ভাই, তিনি সবচেয়ে কঠিন। একেবারে ‘সর্বাপেক্ষা কঠিন’।’

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা আমলা ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান। সব ফরম্যাট মিলিয়ে তিনি ১৮,৬৭২ রান সংগ্রহ করেছেন। ব্যাট হাতে করেছেন ৫৫টি সেঞ্চুরি এবং ৮০টি হাফ-সেঞ্চুরি।

উল্লেখ্য, শাহীন আফ্রিদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হল অফ ফেমার আমলার বিপক্ষে দুইটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে খেলেছেন। এই খেলার মধ্যে তিনি কেবল দুটি ওয়ানডেতে আমলাকে আউট করতে সক্ষম হয়েছেন, টেস্টে একবারও সফল হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X