কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার

জাতীয় ইকো কার্নিভালে শিক্ষা উপদেষ্টা। ছবি : সংগৃহীত
জাতীয় ইকো কার্নিভালে শিক্ষা উপদেষ্টা। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের জীবনে অনেক সময় অনেক প্রলোভন আসবে, প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত চতুর্থ জাতীয় ইকো কার্নিভাল-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন এক সময় পৃথিবীতে রয়েছি যখন নানারকমের সমস্যায় পৃথিবী জর্জরিত। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন এক সময় আমাদের ভোগবাদিতা এমন এক পর্যায়ে চলে গেছে যে, আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এই ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার প্রয়াসই হলো আমাদের আজকের এই আয়োজন।

তিনি বলেন, শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর। শিক্ষাজীবনে তোমরা যদি ঠিক মতো পড়াশোনা কর এবং এর সাথে নীতি-নৈতিকতা আত্মস্থ কর, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে। এই ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, স্কুল শুধু জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার দিকেও তোমাদের সচেতন হতে হবে।

এবারের কার্নিভালের প্রতিপাদ্য ছিল “All Eyes on Earth”। গ্রেগরীয়ান ইকোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এ কার্নিভালের আজ ছিল শেষ দিন। দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X