শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনের আগে বুলবুলের পদত্যাগ চান তামিম

তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল । ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে প্রতিদিন। অক্টোবরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। ইতোমধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। এই প্রেক্ষাপটে সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মাঠে নামার কথা জানিয়েছেন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। ফলে সবার চোখ এখন এই দুইজনের প্রতিদ্বন্দ্বিতার দিকেই।

তবে নির্বাচনে দাঁড়াতে চাইলে বর্তমান সভাপতির পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন তামিম। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, উনার রিজাইন করে দেওয়া উচিত। কারণ এর কী গ্যারান্টি আছে যে নির্বাচনটা একেবারেই ফেয়ার হবে? সবচেয়ে ফেয়ার সিদ্ধান্ত হবে উনার পদত্যাগ। যেহেতু উনি একজন সৎ মানুষ, তাই এই পদক্ষেপ নিলে নির্বাচন নিয়ে কোনো অভিযোগের সুযোগ থাকবে না।’

তামিম মনে করেন, বুলবুল চাইলে একটি ইতিবাচক নজির স্থাপন করতে পারেন। ‘ইলেকশনের এক মাস আগে উনি যদি পদত্যাগ করেন, সেটি হবে একটি দারুণ উদাহরণ। এখন পাঁচ দিন আগে রিজাইন করলে এর কোনো মানে হয় না। কিন্তু এখনই যদি সিদ্ধান্ত নেন, সেটি হবে নতুন ট্রেন্ড।’

এর আগে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছিলেন বুলবুল। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার তামিমের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল নির্বাচনী উত্তাপে।

বিসিবির আসন্ন নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়বেন তামিম ইকবাল। আপাতত সভাপতির পদ নিয়ে ভাবছেন না তিনি। লক্ষ্য নির্বাচিত হয়ে বোর্ডে যুক্ত হয়ে ক্রিকেট উন্নয়নে সরাসরি কাজ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X