কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে খাল পরিষ্কার কর্মসূচিতে আফাজ উদ্দিনের অংশগ্রহণ

বিএনপির  খাল পরিষ্কার কার্যক্রম। ছবি : কালবেলা
বিএনপির খাল পরিষ্কার কার্যক্রম। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে (এভিনিউ-৯) অফিসার্স ক্লাব সংলগ্ন ২নং ব্রিজের পাশে খাল পরিষ্কারের এই কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, ঢাকা-১৮ আসনকে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনা ও নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছি। দলের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কখনো পিছপা হবো না, বরং আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের সার্বিক তত্ত্বাবধানে চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হয় খাল পরিষ্কারের এই কার্যক্রম। এ সময় আফাজ উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কারের কাজে অংশ নেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুস সালাম, উত্তরা-পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোলেমান হাসান ও আওলাদ হোসেন, উত্তরা-পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মো. কামাল পাশা, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলফাজ উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাতুল, ৫১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল মেহেদী হাসান টুটুল প্রমুখ।

নেতাকর্মীরা মনে করেন, মুহাম্মদ আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি শুধু জনগণের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে না, বরং বিএনপির তৃণমূলে সংগঠনকেও আরও শক্তিশালী করে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X