বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখ-রণবীরের সিনেমার ডিওপি যুক্ত হলেন শাকিবের সিনেমায়

প্রিন্স সিনেমার পোস্টার ও অমিত রায়। ছবি : সংগৃহীত
প্রিন্স সিনেমার পোস্টার ও অমিত রায়। ছবি : সংগৃহীত

শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এ যুক্ত হলেন বলিউডের প্রখ্যাত ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়। শনিবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখেন, “প্রিন্স এখন কিংবদন্তির লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার এমন ভিজ্যুয়াল দেখাবে, যা আগে কখনো দেখা যায়নি।”

অমিত রায় বলিউডে পরিচালক রামগোপাল ভার্মা-এর টিমে চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। তিনি কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’ এবং ‘অ্যানিমেল’-এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে।

অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “আমরা শুরু থেকেই বলেছিলাম ‘প্রিন্স’ হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকে শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।”

সিনেমা ‘প্রিন্স’-এ শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। এর মধ্যে দু’জন পরিচিত মুখ, আর একজনকে চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ হিসেবে। তবে এখনো নায়িকাদের নাম ঘোষণা করা হয়নি। সিনেমাটি আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১০

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১২

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৩

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৪

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৫

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৬

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৭

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৮

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

২০
X