কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি : সংগৃহীত

ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাক আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন কৌশলের মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করছে এবং বিপুল মুনাফা অর্জন করছে। যদি আমরা তামাক নিয়ন্ত্রণে সফল হই, তবে চিকিৎসা খাতে ব্যক্তিগত পকেট থেকে যে ৭১ শতাংশ ব্যয় হয়, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই মূলত চিকিৎসা খরচ বাড়ার প্রধান কারণ।

তিনি বলেন, উচ্চরক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সমস্যা। হাইপারটেনশনের কারণ সম্পর্কে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দিকে অগ্রসর হচ্ছি না।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, চিকিৎসা দেওয়া সরকারের দায়িত্ব হলেও জনগণেরও দায়িত্ব আছে। আমি, আপনি সবাইকে সচেতন হয়ে প্রতিরোধের পথ খুঁজতে হবে। মানুষ সচেতন হলে এসব রোগ মোকাবিলায় আমাদের ততটা ভোগান্তি পোহাতে হবে না। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব রয়েছে জনসচেতনতা বৃদ্ধি করে রোগ যাতে বিস্তারলাভ না করে, সে বিষয়ে ভূমিকা রাখা।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X