শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আরও ১০০ যুদ্ধবিমান কিনছে ইউক্রেন

দুই দেশের মধ্যে চুক্তি। ছবি : সংগৃহীত
দুই দেশের মধ্যে চুক্তি। ছবি : সংগৃহীত

আরও ১০০ যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইউক্রেন। ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কেনার ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার (১৭ নভেম্বর) প্যারিস সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ চুক্তির ঘোষণা দেন।

সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ভিয়াকুবলে এয়ার ফোর্স ঘাঁটিতে দুই নেতা ‘লেটার অব ইন্টেন্টে’ স্বাক্ষর করেন। জেলেনস্কি বলেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব।

ম্যাখো জানান, ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন এবং গাইডেড বোমাসহ কিছু অস্ত্র খুব দ্রুতই ইউক্রেনের হাতে পৌঁছাবে। বাকি সরঞ্জাম আগামী তিন বছরের উৎপাদন প্রতিশ্রুতির আওতায় সরবরাহ করা হবে। এলিসে প্যালেস জানায়, পুরো কেনাকাটা পরবর্তী ১০ বছরের মধ্যে সম্পন্ন হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ২০২৬ সাল থেকে ফ্রান্সের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। এ প্রতিরক্ষা মার্কিন তৈরি প্যাট্রিয়ট সিস্টেমের সমমানের।

চুক্তির অর্থায়ন সম্পর্কে প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেন ফরাসি যুদ্ধবিমান কো-প্রোডাকশনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন ইইউ সদস্যদের পাঠানো চিঠিতে তিনটি সম্ভাব্য অর্থায়ন উৎসের কথা উল্লেখ করেন। এগুলো হলো : ইইউ সদস্যদের অনুদান, ইইউর মাধ্যমে ঋণ এবং রাশিয়ার জব্দ করা সম্পদের ওপর সুদের অর্থ ব্যবহার। এই ক্রয়ে ইউরোপীয় তহবিল বা রাশিয়ার জব্দ সম্পদের অর্থ ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে ফ্রান্স।

সিএনএন জানিয়েছে, চতুর্থ প্রজন্মের মাল্টি-রোল রাফাল একই মিশনে দীর্ঘ-পাল্লার বোমাবর্ষণ ও ডগফাইট— উভয় কাজ করতে সক্ষম। ভারতসহ বহু দেশকে বিমানটি সরবরাহ করেছে ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন। প্রতিষ্ঠানটি মাসে চারটি রাফাল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বর্তমানে তাদের হাতে ২৩৩টি বিমানের অর্ডার রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এই চুক্তি এখনো একটি ‘লেটার অব ইন্টেন্ট’ পর্যায়ে রয়েছে। এটির পূর্ণাঙ্গ কেনাকাটার ধাপ এখনো বাকি রয়েছে। এর আগে গত অক্টোবরে ইউক্রেন সুইডেনের ১০০-১৫০টি গ্রিপেন জেট কেনার জন্যও একটি সমঝোতা স্মারকে সই করেছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X