নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

নরসিংদী সিভিল সার্জন অফিসে টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালা। ছবি : কালবেলা
নরসিংদী সিভিল সার্জন অফিসে টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালা। ছবি : কালবেলা

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। তিনি বলেন, গুজব হলো আমাদের বড় প্রতিবন্ধকতা। এটি কার্যক্রম ব্যাহত করতে পারে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিস আয়োজিত ও সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

নরসিংদীর সিভিল সার্জন বলেন, গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এ টিকা নিলে শিশু-কিশোরদের কোনো সমস্যা হবে না। এ ছাড়া কোনো তথ্য পেলে যাচাই করে পরে পরিবেশনের অনুরোধ জানান তিনি।

সিভিল সার্জন জানান, নরসিংদী জেলার ছয়টি উপজেলায় ৬ লাখ ১৫ হাজার ৭২২ জন শিশু কিশোরের মাঝে ‘টাইফয়েড টিকা’ প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সবব শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।

দুই বছরের কম বয়সী শিশুদের উরুর মাংসপেশিতে এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের বাহুর উপরিভাগে ০.৫ এম.এল. ইনজেকশন দেওয়া হবে। শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযাযী, প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার জন মৃত্যুবরণ করে। তবে আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের অধিকাংশই দক্ষিণ এশিয়া এবং সাব-সাহারান আফ্রিকায় বসবাসকারী মানুষ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই রোগে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। দি গ্লোবাল বার্ডেন অব ডিজিস এর সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করেন। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াইদুল কাবির মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মো. ইউসুফ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তৃষা জাফরীন। আর অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার আফসানা আখতার।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১০

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১১

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১২

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৩

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৪

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৫

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৬

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৭

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৮

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৯

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

২০
X