কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ করে দেওয়া এ এইচ এস ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি : কালবেলা
স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ করে দেওয়া এ এইচ এস ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি : কালবেলা

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে রাজধানীর ছয়টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। দশ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রথম দিনের অভিযানে সতর্ক করা হয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. বিল্লাল হোসেন এ তথ্য জানান।

বন্ধ হওয়া এসব প্রতিষ্ঠানের তিনটিই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের বিপরীতে মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত। নিবন্ধন না থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভাগিয়ে নিত এসব প্রতিষ্ঠান।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তিযোদ্ধা টাওয়ারের রেডিয়ান ও রাজধানী ব্লাড ব্যাংক এবং টিজি হাসপাতাল। এছাড়া মিরপুরের ইসিবিতে আল হাকিমী চক্ষু হাসপাতাল, কালশীর এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার এবং এ এইচ এস ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

অভিযানের প্রথম দিন রামপুরা-বনশ্রী ও মিরপুর অঞ্চলে মাঠ পর্যায়ে তদারকি করে অধিদপ্তরের দুটি টিম। আগামীকাল বুধবার থেকে ছয়টি টিম একসঙ্গে কাজ করবে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন ও মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দেয় অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১০

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১১

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১২

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৩

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৪

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৫

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৬

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৭

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৮

ব্রাজিলের জালে জাপানের গোল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

২০
X