কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসিতে জিপিএ-২.৫ নিয়েই বিজিবিতে চাকরির সুযোগ

বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য। ছবি : সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য। ছবি : সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগ দেবে।

সম্প্রতি এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ব্যাচের নাম ও পদের নাম : ১০৪তম ব্যাচ (অতিরিক্ত) সিপাহি (জিডি)।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২ দশমিক ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা পুরুষ : উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯ দশমিক ৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

নারী : উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩ দশমিক ৫৪৪ কেজি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বয়সসীমা : ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি : ডিজিটাল পদ্ধতিতে ৫৬ টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান ও চিকিৎসাসহ অন্যান্য সুবিধা।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১ আগস্ট, ২০২৫।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X