কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এপ্রিলে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তিনি বলেন, মার্চের শেষদিকে আমরা ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছিলাম। নম্বর গণনাসহ বেশকিছু কাজ থাকায় মার্চে ফল প্রকাশ করা সম্ভব হবে না। আশা করি, এপ্রিলের শুরুতে ফল প্রকাশ করতে পারব।

৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয় ২০২১ সালের ৩০ ডিসেম্বর। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে আবেদনের সময় প্রায় এক মাস বাড়ানো হয়। এই বিসিএসে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী পাস করেন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা শুরু হয়েছিল।

প্রসঙ্গত, পিএসসি ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জানায়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১০

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১১

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১২

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৩

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৪

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১৫

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৬

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৭

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৮

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১৯

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X