কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

২৮ পদে শিক্ষকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা

একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান ১৭ ক্যাটাগরির পদে তৃতীয় থেকে ১৯তম গ্রেডে শিক্ষকসহ মোট ২৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের পর তা ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম : খুলনা বিশ্ববিদ্যালয়

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : খুলনা

এই বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগে ৯ জন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পরিসংখ্যান ডিসিপ্লিনে একজন; ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে দুজন; মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনে দুজন; গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে একজন এবং শিক্ষা ডিসিপ্লিনে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। তৃতীয় গ্রেডের এই পদের বেতন স্কেল ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা।

সহযোগী অধ্যাপক পদে ইনস্টিটিউট ফর ইনটিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমে একজনকে নিয়োগ দেওয়া হবে। চতুর্থ গ্রেডের এই পদের বেতন স্কেল ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা।

এই বিশ্ববিদ্যালয়ে ৩টি বিভাগে সাতজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্থাপত্য ডিসিপ্লিনে চারজন; ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনে দুজন ও রসায়ন ডিসিপ্লিন একজনকে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের এই পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

ষষ্ঠ গ্রেডে একজন নির্বাহী প্রকৌশলী (সিভিল) নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।

নবম গ্রেডে তিনজন সেকশন অফিসার ও একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

এ ছাড়া উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। দশম গ্রেডের এই পদের বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। ১৩তম গ্রেডে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর ও একজন এক্সরে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। এই দুই পদের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

১৫তম গ্রেডে দুজন ড্রাইভার (হেভি/মিডিয়াম) নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা এবং ১৯তম গ্রেডে একজন ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৪৭০ টাকা।

আবেদনপত্র সংগ্রহ : আগ্রহীরা খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা : রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।

আবেদন ফি : ১-১২ নং পদের জন্য ৬০০ টাকা, ১৩ নং পদের জন্য ৫০০ টাকা, ১৪-১৫ নং পদের জন্য ২০০ টাকা, ১৬-১৭ নং পদের জন্য ১০০ টাকা অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ২৩ মে ২০২৪ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১১

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১২

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৩

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১৪

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১৫

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৬

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১৭

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৮

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১৯

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

২০
X