কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১০:৩৬ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গরমে বাইরে থেকে ফিরেই গোসল, শরীরে যে ক্ষতি ডেকে আনছেন

গরমে গোসল
গরমে গোসল। ছবি : সংগৃহীত

মাথার ওপর কাঠফাটা রোদ। বাসা থেকে বের হলেই অনুভূত হয় আগুনে উত্তাপ। এবার বৈশাখ তার উপস্থিতি বেশ ভালোভাবেই জানান দিচ্ছে। সময়ে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। অনেকে আবার শরীর ঠান্ডা রাখতে উত্তপ্ত অবস্থায় খান ঠান্ডা পানীয়।

তাপের তীব্রতা সহ্য করতে না পেরে, অনেকে বাহির থেকে ফিরে সরাসরি গোসল করে থাকে। এটি সাময়িক সময়ের জন্য স্বস্তিদায়ক হলেও শরীরের জন্য ডেকে আনে ভয়াবহ ক্ষতি। ভারতীয় একটি সংবাদমাধ্যম ওঠে আসে এসব তথ্য।

তবে চলুন জেনে নেওয়া যাক গরমে বাইরে থেকে ফিরেই গোসল, শরীরের জন্য যে ক্ষতি ডেকে আনছেন-

গরম থেকে ফিরে সঙ্গে সঙ্গে গোসল নয়

রোদে ঘামতে ঘামতে শরীর যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন অনেকেই বাসায় ফিরে তড়িঘড়ি করে ঠান্ডা পানি ঢেলে দেয় গায়ে। অথচ এই আচমকা ঠান্ডা ছোঁয়ায় শরীরের ভেতরের তাপমাত্রা দ্রুত নেমে যায়, যা শরীরের জন্য মারাত্মক ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই হঠাৎ পরিবর্তনের ঝুঁকিতে সবচেয়ে বেশি আক্রান্ত হন। এছাড়াও দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা।

করণীয় কী

রোদ থেকে ফিরে সোজা পানিতে ঝাঁপ দেওয়ার আগে একটু ধৈর্য ধরুন। প্রথমে ঠান্ডা কোনো ঘরে বা ফ্যানের হাওয়ায় বসে শরীরকে শান্ত হতে দিন, ঘাম শুকাতে দিন। অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় দিন শরীরকে নিজের ছন্দে ফিরতে। তারপর গোসল করুন—তবেই শরীরের তাপমাত্রা নিরাপদ সীমায় থাকবে, কোনো ঝুঁকি ছুঁয়ে যেতে পারবে না।

গরমে কেমন পানি দিয়ে গোসল করবেন

রোদ থেকে ঘেমে ফেরার পর অনেকে তড়িঘড়ি করে বরফ ঠান্ডা পানি খেয়ে ফেলেন বা সেই ঠান্ডা পানি দিয়ে গোসল করেন। অথচ এই অভ্যাস শরীরের ওপর চাপ ফেলে, ক্ষতি ডেকে আনে। বরং এ সময় চেষ্টা করুন হালকা গরম কিংবা স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করতে। এতে শরীরের ভেতরের ও বাইরের উত্তাপের ভারসাম্য রক্ষা পায়, ঠান্ডা লাগার ঝুঁকিও অনেকটাই কমে যায়।

মাথায় ঠান্ডা পানি নয়

বিশেষজ্ঞদের মতে—রোদে উত্তপ্ত শরীরে হঠাৎ ঠান্ডা পানি ঢাললে মস্তিষ্কের কার্যক্ষমতায় ঝাঁকি লাগে। কখনো কখনো মাথা ঘুরে পড়েও যেতে পারেন, এমনকি অজ্ঞান হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই হুট করে গোসল নয়; ধীরে ধীরে শরীর ভিজান। পা থেকে শুরু করে একটু একটু করে শরীরের ওপরের দিকে পানি দিন, যেন শরীর প্রস্তুতি নিতে পারে এই পরিবর্তনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

১০

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১১

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

১২

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

১৩

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

১৪

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১৫

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১৬

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১৭

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৮

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৯

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

২০
X