কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কে যেসব আচরণ দেখলে সতর্ক হওয়া জরুরি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সম্পর্ক মানেই বিশ্বাস, ভালোবাসা আর বোঝাপড়ার জায়গা। কিন্তু সব সম্পর্কই নিরাপদ বা স্বাস্থ্যকর হয় না। কখনো কখনো এমন কিছু আচরণ আমাদের চোখে পড়ে যেগুলো খুব স্বাভাবিক মনে হলেও, এগুলো হতে পারে কোনো খারাপ কিছু শুরু হওয়ার ইঙ্গিত। তাই সম্পর্কের কিছু আচরণ দেখলেই আমাদের সচেতন হওয়া উচিত বলেই জানাচ্ছে নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন।

চলুন জেনে নিই এমন ১০টি আচরণ যা আপনার সঙ্গীর মধ্যে দেখলে আপনার সতর্ক হওয়া জরুরি:

অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা

যদি আপনার সঙ্গী সবসময় বলে দেন আপনি কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কী পরবেন—তাহলে এটা চিন্তার বিষয়। ভালোবাসা মানে স্বাধীনতা কেড়ে নেওয়া না; বরং একে অন্যকে সম্মান করা।

ছোট ছোট ব্যাপারে হিংসা

সামান্য কাউকে নিয়ে কথা বললে বা হাসলে যদি আপনার সঙ্গী রাগ করে বা সন্দেহ করে, তাহলে বুঝতে হবে সে আপনার ওপর তার বিশ্বাস কম বা নেই। ভালোবাসায় বিশ্বাসটা সবচেয়ে জরুরি। এমন কিছু মনে হলে কথা বলুন, আলোচনা করুন এবং সমাধান করুন বিষয়টি।

বারবার দোষ দেওয়া

যে কোনো সমস্যা হলে সবসময় যদি দোষটা আপনার ওপর চাপিয়ে দেওয়ার অভ্যাস থাকে আপনার সঙ্গীর, তাহলে সেটা একটা মানসিক চাপ তৈরি করে। সম্পর্ক মানে দুজনের দায়িত্ব, একপক্ষীয় না।

মানসিক চাপে রাখা বা মানসিক নির্যাতন

সবসময় আপনার সঙ্গে খারাপ ভাবে কথা বলা, আপনাকে তুচ্ছ করে দেখা বা আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করা—এগুলো মানসিক নির্যাতনের মতোই ক্ষতিকর। তাই সচেতন হন।

সবকিছু গোপন রাখা

যে কোনো সম্পর্কে খোলামেলা কথা বলা দরকার। যদি আপনার প্রিয় মানুষটি সবকিছু গোপন রাখে বা কথা ঘুরিয়ে এড়িয়ে যায়, তাহলে সেটা সন্দেহজনক হতে পারে।

আপনার পরিবার বা বন্ধুবান্ধব থেকে দূরে রাখতে চাওয়া

যদি সে চায় আপনি সবসময় তার সঙ্গে থাকুন এবং অন্যদের সঙ্গে যোগাযোগ না রাখেন, তাহলে বুঝতে হবে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে।

নিজের ভুল কখনো স্বীকার না করা

সুস্থ সম্পর্কের জন্য দরকার নিজেদের ভুল মেনে নেওয়া ও সংশোধন করা। যদি কেউ সবসময় নিজেকে ঠিক প্রমাণ করে, সেটা সম্পর্কের জন্য খারাপ।

বারবার ছেড়ে যাওয়ার ভয় দেখানো

ছোটখাটো ঝগড়াতেই যদি সে বলে ‘আমি থাকব না’, ‘তোমার সঙ্গে থাকা সম্ভব না’ এতে সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট হয়।

আপনার উন্নতিতে বাধা দেওয়া

যদি সে চায় না আপনি পড়াশোনা, চাকরি বা নিজের স্বপ্ন পূরণ করুন, তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে আপনার মতো করে এগোতে দিতে চায় না। যে কোনো সম্পর্কে এটি একটি বড় রেড ফ্ল্যাগ।

শারীরিক বা মৌখিক আঘাত

একটি সম্পর্কে কোনোভাবেই শারীরিক বা মৌখিক আঘাত সহ্য করা উচিত নয়। কেউ আপনাকে একবার মারলে বা অপমান করলে তা আবারও ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্পর্ক মানে ভালোবাসা, ভীতি নয়।

সব সম্পর্কেরই উত্থান-পতন থাকে; কিন্তু যদি উপরের আচরণগুলো বারবার ঘটে, তাহলে বিষয়টি হালকাভাবে না দেখে খোলা মনে ভাবার সময় এসেছে। নিজের সম্মান, মানসিক শান্তি আর নিরাপত্তার সঙ্গে কখনোই আপস করা উচিত নয়।

আপনি যদি এমন কোনো সম্পর্কে থাকেন, তাহলে নিজের জন্য ভাবুন। প্রয়োজনে বন্ধু-পরিবারের সঙ্গে কথা বলুন বা পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। নিজের ভালো থাকা সবার আগে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X