কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজের গায়ে কালো দাগ-ছোপ, এগুলো খেলে কি হয় জানেন?

পেঁয়াজের গায়ে কালো দাগ-ছোপ, এগুলো খেলে কি হয় জানেন?

পেঁয়াজের অনেক উপকারিতা রয়েছে। এটি মানুষের হার্ট ভালো রাখে। হজমশক্তি বাড়ায়। আর বাঙালিরা পেঁয়াজ ছাড়া তো কোনো তরকারিই খেতে চান না। তবে বাজার থেকে পেঁয়াজ কেনার পর অনেক সময় দেখা যায়, পেঁয়াজের গায়ে কালো কালো দাগছোপ। অনেকে তখন বিচলিত হয়ে পেঁয়াজগুলো ফেলে দেন। আবার কেউ কেউ সাহস নিয়ে ভালোভাবে ধুয়ে রান্না করে নেন।

প্রশ্ন হলো, এটা কি আসলেই ফেলে দেওয়া উচিত? এ ধরনের পেঁয়াজ খেলে কি কোনো ক্ষতি হবে? চলুন, জেনে নিই এই বিষয়ে পুষ্টি বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ।

চিকিৎসকরা বলছেন, যদি পেঁয়াজে কালো দাগ থাকে, তাহলে বুঝতে হবে সেটি Aspergillus Niger নামক ছত্রাকের কারণে হয়েছে। এই ধরনের ছত্রাক মাটিতে পাওয়া যায়। পেঁয়াজ যদি দুর্বল বায়ুচলাচলযুক্ত এলাকায় সংরক্ষণ করা হয়, তাহলে এ ছত্রাক দেখা যায়। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

তাদের দাবি, পেঁয়াজের এই কালো দাগগুলো মিউকরমাইকোসিস নয়। যে কারণে এটাতে কোনো স্বাস্থ্য সমস্যা নেই। বরং এই জাতীয় পেঁয়াজ পরিষ্কার করে এবং ছত্রাকের স্তর অপসারণ করে ব্যবহার করা যায়।

গবেষণায় দেখা গেছে, এমনটা করলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে।

তবে অন্য এক গবেষণায় বলা হয়েছে, এই কালো ছত্রাক এক ধরনের বিষ নির্গত করে। হাঁপানি বা অন্যান্য শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের এটা কিছুটা আঘাত হানতে পারে। তাই যারা অ্যালার্জি এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তাদের এ ধরনের পেঁয়াজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X