সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল 

ছবি : দ্য ন্যাশনাল
ছবি : দ্য ন্যাশনাল

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে তৈরি হয়েছে অভিনব ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’। গত বছর উদ্বোধনের পর সংক্ষিপ্ত সংস্কার শেষে এ গ্রীষ্মে আবারও অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে লাক্সারি এ অবকাশ কেন্দ্র।

রিসোর্টে প্রবেশ করতে হয় সরু ও বাঁকানো শিলা কেটে তৈরি গলি পেরিয়ে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে আকর্ষণীয় ওয়েলকাম প্যাভিলিয়ন, যেখানে সুরেলা সংগীত অতিথিদের আমোদিত করে।

ডেজার্ট রকে থাকার জায়গা চার ভাগে বিভক্ত। হোটেলের সর্বোচ্চ স্থানে রয়েছে দুই শয্যার একটি ভিলা। এর মাস্টার বেডরুম থেকে দুর্গম পাহাড়ি দৃশ্য ও ব্যক্তিগত ইনফিনিটি পুল দেখা যায়। অন্য ঘরে দুটি কুইন বেড, বড় ডাইনিং স্পেস ও শিলার দেয়ালে সাজানো বসার ঘর রয়েছে। মাস্টার বাথরুমে স্ট্যান্ডঅ্যালোন বাথটাব, ফ্লোর-টু-সিলিং জানালা ও ওয়াক-ইন রেইন শাওয়ারে মিলবে পাহাড়ি দৃশ্যের স্বাদ।

রিসোর্টের সাজসজ্জা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ও রঙে তৈরি, যা মরুভূমির পরিবেশের সঙ্গে মিশে গেছে। খাবারের তালিকায় রয়েছে পেরুভিয়ান, কাশ্মীরি ভেড়ার মাংসসহ বিভিন্ন দেশের সিগনেচার আইটেম। জুস, কফি ও নানা পানীয়রও সমৃদ্ধ সম্ভার রয়েছে এখানে।

অবকাশ যাপনকারীদের জন্য থাকছে ওয়াদি পুল, অবজারভেটরি, ডেজার্ট গেমসসহ নানা আয়োজন। পাশাপাশি অ্যাডভেঞ্চারের জন্য রাখা হয়েছে অ্যাবসেইলিং, জিপলাইন, ক্লাইম্বিং, হাইকিং, ই-বাইকিং ও নক্ষত্রদর্শন কার্যক্রম। সৌদি রান্না শেখানোর ক্লাসও থাকছে।

স্পা সেন্টারে অতিথিরা উপভোগ করতে পারবেন সাউনা, স্টিম রুম, হাম্মাম, ভিটালিটি পুল ও কোল্ড প্লাঞ্জসহ নানা ধরনের থেরাপি।

ন্যূনতম খরচ ধরলে ডেজার্ট রকের এক শয্যার ওয়াদি ভিলায় থাকতে প্রতি রাতে গুনতে হবে প্রায় ১ হাজার ৮৬৬ ডলার। খবর : দ্য ন্যাশনাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X