কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সিমের ডি-রেজিস্ট্রেশন নিয়ে বিটিআরসির নির্দেশনা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করার সুযোগ থাকবে। পূর্বে এই সংখ্যা ছিল ১৫, যা পরিবর্তন করে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। সেজন্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে একজন গ্রাহকের নামে ১০টির বেশি নিবন্ধিত সিম ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের আগামী ৩০ অক্টোবর মধ্যেই অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করা হলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

এই নির্দেশনাটি ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকাকে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

এছাড়া, গ্রাহকদের নিজ নিজ নিবন্ধিত সিমের তথ্য যাচাই করার জন্য *16001# ডায়াল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্রে আরও জানা গেছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে প্রায় ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় মোবাইল সিম রয়েছে। তবে প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম ব্যবহার করেন প্রায় ১৬ শতাংশ গ্রাহক, আর ১১টির বেশি সিম ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা মাত্র ৩ শতাংশ।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের টেলিযোগাযোগ খাতের সিস্টেম এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X